অদ্ভুত এক অনুভূতি ( বাংলা কবিতা )

 


নতুনের স্রোতে গা ভাসানো আর হোলো না ,

দিন তো কাটছে নতুনের মতোই , কিন্তু স্মৃতি ?

ফেলে আসা সেই দিনগুলি আজও অম্লান !

মন ছুঁয়ে ছুঁয়ে যায় বসন্তের হাওয়ার মতো ,

চোখেতে স্বপ্ন আসে নতুনের যত ।

সব ই পুরনো স্মৃতির গায় জয়গান ,

কলেজের দুপুর গুলি , ফিরে এসে টি ভি দেখা,

তখন ই নতুন এক প্রেমের সাথে হোলো দেখা ,

সে প্রেম যে অন্য কারও, হঠাত পথেতে ছিল রাখা ;

কুড়িয়ে নিলেম পরশ পাথরের মতো,

রঙিন টি ভি তে দেখা গল্প যত ।

হ্যাঁ , আমি সিরিয়ালের কথাই বলছি !

শশশ কোই হ্যায় এসেছিলো দমকা হাওয়ার মতো ,

ভাসিয়ে নিলো আমাকে, বিক্রালের গল্পকথা যত !

এ যেন এক নতুন রূপকথা !

শুরু হয়েছিলো স্টার টি ভি তে, লিলি আর বিক্রালের গাথা !

একটি করে দিন কাটালাম ওদের সাথে ,

লোডশেডিঙের চিন্তাও ছিল- যেন প্রাণ হাতে !

তবুও কতো যে আনন্দ অপরের প্রেমের গাথায়,

পিছনের ২০ টি বসন্তে আসেনি তো মাথায় ,

সৃষ্টি যত মাথাচাড়া দিলো , 

প্রেম যে এমন সুন্দর,

কেউ কি কখনো তা বলেছিল ?

পুরো একটা বছর কাটালাম টি ভি র মতো বোকা বাক্সের সাথে !

এই বোকা বাক্স টাই এনে দিলো যাদু কাঠি হাতে !

কম্পিউটারের যুগ কে কাজে লাগিয়েই পরে,

সব কটি এপিসোড কে সিডি তে নিলাম ভরে ,

টাটা স্কাই ছিল বলেই তা সম্ভব হোল ,

'স্মৃতি' যেন সত্যিকারের স্মৃতি বনে গেলো ।

আজ ৯ বছর পর আবার শুরু হোল রিপিট ,

সেই স্টার উৎসবেই , আজ  আবার স্মৃতি রোমন্থনের পালা ;

মনে হয় ফিরে যাই সেই পুরনো দিনে ,

টাইম মেশিনে চড়ে , একটা করে দিন গুনে গুনে !

বুকের ভেতর টা মোচড় দিয়ে যায় সেই পুরনো গানে ,

আজও হাওয়ায় পুরনো গন্ধ , আনমনা মন টানে ,

এ কেমন অনুভূতি ? কেমন বন্ধুত্ব ?

যা দেশ কাল অগ্রাহ্য করে গড়ে উঠেছে ,

যা ভাঙছে না ভেঙ্গে দিলেও ,

দূরে সরে যাচ্ছে না ক্ষণিকের মনের অমিলেও ?

সরে যেতে যেতেও বলে যায় , আমি আবার আসবো ফিরে -

তোমাকে নিয়ে যাবো সংসার থেকে দূরে, অনেক দূরে !

অনেক টা চেনা চেনা সুপ্ত চেতনার মতো ঘুমের ঘোরে ।

যারা নীল আকাশের নীড়ে আলো নিয়ে ফেরে ,

সেই তারা রা বলে গেছে আমাকে বার বার,

ভুলিও না , ভুলিও না ,বন্ধু ! যদি ফিরে নাই আসি আবার !


লিখিত - ২০১১।

Comments

Popular posts from this blog

First Bengali interview of Vikraal and Gabraal

Koi hai Rhyme and Song

Lily ban gayi Billi (Hinglish Rhyme)